সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৯ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ | 219 বার পঠিত | প্রিন্ট

৯ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানি। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ট্রাস্ট ব্যাংক, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক, ঢাকা ব্যাংক, এনআরবি ব্যাংক, ফেডারেল ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া পিএলসি এবং প্রগতী ইন্স্যুরেন্স লিমিটেড।

Responsive Ad Banner

ট্রাস্ট ব্যাংক : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১২ শতাংশ ক্যাশ এবং ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ০৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ৯৭ পয়সা।

৩০ জুন, ২০২৩ সমাপ্ত সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৭ টাকা ২৪ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২৩ টাকা ৬১ পয়সা।

আগামী ১৬ জুলাই ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ মে।

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ০৩ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ১২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ জুন।

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ০৭ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ১০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ জুন অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ মে।

মিডল্যান্ড ব্যাংক : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৮৮ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৩১ পয়সা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা আগামী ১৩ জুন অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ মে।

ঢাকা ব্যাংক : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৬৬ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ২৬ পয়সা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা আগামী ২৫ জুন সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ মে।

এনআরবি ব্যাংক : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এখান থেকে উদ্যোক্তা পরিচালকরা পাবে ৬ শতাংশ।

অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৯৪ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৭৮ পয়সা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা আগামী ২৭ জুন অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ জুন।

ফেডারেল ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ০৩ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৯৩ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ১৪ আগস্ট বেলা ১১টায়। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ জুন।

প্রগতী ইন্স্যুরেন্স : কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ২০ শতাংশ ক্যাশ এবং ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৩৬ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৫ টাকা ৩৮ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৮ টাকা ৯৭ পয়সা।

কোম্পানিটির ৩৮ তম বার্ষিক সাধারণ সভা আগামী ২৬ জুন বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ মে।

ব্যাংক এশিয়া পিএলসি : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৯ পয়সা। আগের অর্থবছরে ব্যাংকটির ইপিএস ছিল ২ টাকা ৬২ পয়সা।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৫ টাকা ২২ পয়সা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৩ জুন বেলা ১১টায়। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ মে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১১:২৫ পূর্বাহ্ণ | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com