রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সপ্তাহজুড়ে লেনদেন কমেছে ৮ খাতে

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ | 160 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে লেনদেন কমেছে ৮ খাতে
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (২১-২৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮ খাতে টাকার অংকে লেনদেন কমেছে। একই সময়ে ১৩ খাতে
টাকার অংকে লেনদেন বেড়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিদায়ী সপ্তাহে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন কমেছে সিরামিক খাতে। এ খাতে সপ্তাহজুড়ে মোট লেনদেন হয়েছে ৮৮ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকার, যা আগের সপ্তাহের তুলনায় ৩৮ কোটি ৪৪ লাখ টাকা ৩.২১ শতাংশ কম।

Responsive Ad Banner

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন কমেছে জেনারেল ইন্স্যুরেন্স খাতে। সপ্তাহজুড়ে এ খাতে মোট ১১৯ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ২৫ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা বা ৪.৩৮ শতাংশ কম ।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন কমেছে বস্ত্র খাতে। সপ্তাহজুড়ে এ খাতে লেনদেন হয়েছে ৩০৪ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১১ কোটি ৫৭ লাখ টাকা বা ১১.০৩ শতাংশ কম।

চতুর্থ সর্বোচ্চ লেনদেন কমেছে আর্থিক খাতে। সপ্তাহজুড়ে এ খাতে লেনদেন হয়েছে ২৯ কোটি ৯৩ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৯ কোটি ৮৮ লাখ টাকা বা ১.০৯ শতাংশ কম।

অন্য ৪ খাতের মধ্যে-

চামড়া খাতে ৩৫ কোটি ৭৬ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৪ কোটি ৪৪ লাখ টাকা বা ১.৩ শতাংশ কম।

লাইফ ইন্স্যুরেন্স খাতে ৩৫ কোটি ১০ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৪ কোটি ৬ লাখ টাকা বা ১.২৭ শতাংশ কম।

পাট খাতে ৫ কোটি ৭ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৩ কোটি ১ লাখ টাকা বা ০.১৮ শতাংশ কম।

ব্যাংক খাতে ২২৮ কোটি ৩৭ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ২৮ লাখ টাকা বা ৮.২৮ শতাংশ কম।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১:৫৯ অপরাহ্ণ | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com