সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সাপ্তাহিক রিটার্নে ১৮ খাতে দর কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | 198 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক রিটার্নে ১৮ খাতে দর কমেছে
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (২১-২৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ১৮ খাতে দর কমেছে। এর ফলে এই ১৮ খাতের লোকসানে রয়েছে বিনিয়োগকারীরা। একই সময়ে পাট খাতে ৪.৫০ শতাংশ এবং তথ্য প্রযুক্তি খাতে ১.৭০ শতাংশ দর বেড়েছে। এর ফলে মুনাফায় রয়েছে এই ২ খাতের বিনিয়োগকারীরা। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে আর্থিক খাতে। এই খাতে ৮.১০ শতাংশ দর বেড়েছে। ৭.১০ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লাইফ ইন্স্যুরেন্স খাত। একই সময়ে ৬.০০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে সিরামিক খাত।

Responsive Ad Banner

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে- ভ্রমণ ও অবকাশ খাতে ৫.৯০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৫.৯০ শতাংশ, বস্ত্র খাতে ৫.৭০ শতাংশ, চামড়া খাতে ৫.৬০শতাংশ, সেবা ও আবাসন খাতে ৫.৩০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ৫.২০ শতাংশ, কাগজ ও প্রকাশনা খাতে ৩.৯০ শতাংশ, প্রকৌশল খাতে ৩.৭০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩.৬০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩.৪০ শতাংশ, সিমেন্ট খাতে ২.৫০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ২.১০ শতাংশ, বিবিধ খাতে ২.০০ শতাংশ, ব্যাংক খাতে ১.৩০ শতাংশ এবং টেলিকমিউনিকেশন খাতে ০.৭০ শতাংশ দর কমেছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:৫৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com