বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৮ কোম্পানির সর্বোচ্চ লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৫ মার্চ ২০২৪ | 287 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৮ কোম্পানির সর্বোচ্চ লেনদেন
Responsive Ad Banner

আজ ২৫ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৮ কোম্পানির সর্বোচ্চ লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ইস্টার্ন ব্যাংক, স্কয়ার ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, আমান কটন, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, বিডি ফাইন্যান্স, খান ব্রাদার্স এবং ওয়ালটন হাইটেক।

Responsive Ad Banner

আজ ব্লক মার্কেটে ব্লক মার্কেটে এই ৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ৩০ লাখ ৩ হাজার টাকার। যা ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৮৫.৭২ শতাংশ।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হওয়া ৮ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংকের।

এদিন ব্লক মার্কেটে কোম্পানিটির ১১ কোটি ৬ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ স্কয়ার ফার্মার ৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে ৬ কোটি ৩৭ লাখ ৭৩ হাজার টাকার তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ।

ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হওয়া অন্য ৫ কোম্পানির মধ্যে- আমান কটনের ২ কোটি ৫৩ লাখ ৫ হাজার টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২ কোটি ৭ লাখ ২০ হাজার টাকা, বিডি ফাইন্যান্সের ১ কোটি ৭৫ লাখ ৭০ হাজার টাকা, খান ব্রাদার্সের ১ কোটি ৬৮ লাখ ৯২ হাজার টাকা এবং ওয়ালটন হাইটেকের ১ কোটি ২৬ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে, আজ ডিএসইতে ব্লক মার্কেটে মোট ৩৪ কোম্পানির ৮৫ লাখ ৮৫ হাজার ২৮৭টি শেয়ার ৭৪বার হাতবদল হয়, টাকার অংকে যার বাজারমূল্য ৩৮ কোটি ৮৪ লাখ ৪৮ হাজার টাকা।

এদিন ব্লক মার্কেটের ৩০ লাখ টাকার উপরে এবং ১ কোটি টাকার নিচে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে- ইনফরমেশন সার্ভিসেসের ৬০ লাখ ৫০ হাজার টাকা, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৫৪ লাখ ৪০ হাজার টাকা, ফাইন ফুডসের ৪২ লাখ ৪৬ হাজার টাকা, বঙ্গজের ৪১ লাখ ৮০ হাজার টাকা, রহিমা ফুডের ৩৪ লাখ ৬৭ হাজার টাকা, প্রিমিয়ার ব্যাংকের ৩০ লাখ ৪৬ হাজার টাকা এবং ইভিন্স টেক্সটাইলের ৩০ লাখ ১৫ হাজার টাকার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:৩১ অপরাহ্ণ | সোমবার, ২৫ মার্চ ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com