রবিবার ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

উভয় স্টক এক্সচেঞ্জে ৬ প্রতিষ্ঠানে আগ্রহ কমেছে বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ | 302 বার পঠিত | প্রিন্ট

উভয় স্টক এক্সচেঞ্জে ৬ প্রতিষ্ঠানে আগ্রহ কমেছে বিনিয়োগকারীদের
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১৮-২২ ফেব্রুয়ারি) দেশের উভয় স্টক এক্সচেঞ্জে আগ্রহ কমেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ প্রতিষ্ঠানে। এগুলো হলো- খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং লিমিটেড, সাফকো স্পিনিং, ইউনিয়ন ক্যাপিটাল, আফতাব অটোমোবাইলস এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। এই ৬ প্রতিষ্ঠানে বিনিয়োগকারীদের আগ্রহ কমায় উভয় স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক লুজার তালিকায় অবস্থান করছে। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিদায়ী সপ্তাহে প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর পতন বা লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং।

Responsive Ad Banner

সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির ২১.৫৮ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ প্রতিষ্ঠানের ১৪ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৩ কোটি ৬১ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রতিষ্ঠানটি লুজার তালিকার দ্বিতীয় অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার দর কমেছে ২২.০৬ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ প্রতিষ্ঠানের ২৩ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর পতন বা লুজার তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৭.০২ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ৩৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি লুজার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৮.৪৩ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর পতন বা লুজার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে সাফকো স্পিনিং মিলস।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৫.৬৩ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ১ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৩৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি লুজার তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার দর কমেছে ১৫.৩৮ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর পতন বা লুজার তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে ইউনিয়ন ক্যাপিটাল।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৩.৬০ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ৫কোটি ৬২ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ১ কোটি ৪০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে প্রতিষ্ঠানটি লুজার তালিকার দশম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার দর কমেছে ১৩.৬০ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ৭ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর পতন বা লুজার তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে আফতাব অটোমোবাইলস।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৭.৫৭ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ৮০ কোটি ৮৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ২০ কোটি ২১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি লুজার তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার দর কমেছে ১৪.১৯ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ৮১ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর পতন বা লুজার তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১২.৩১ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ১ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে প্রতিষ্ঠানটি লুজার তালিকার নবম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার দর কমেছে ১৩.৬৩ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ২:২১ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com