মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের পতনে সপ্তাহ শুরু

  |   সোমবার, ১৪ জুন ২০২১ | 281 বার পঠিত | প্রিন্ট

সূচকের পতনে সপ্তাহ শুরু
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৬ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১২ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমেছে।

রোববার ডিএসইতে মোট ৩৭২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৯টির, দর কমেছে ১৯২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির।

রোববার ডিএসইতে দুই হাজার ৬৮ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৬০১ কোটি ২১ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল দুই হাজার ৬৬৯ কোটি ২৫ লাখ টাকার।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৬৭ পয়েন্ট। সূচকটি ১৭ হাজার ৫১৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৮৯ কোটি ৯১ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৭টির, দর কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৪৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ জুন ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com