বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শোকজের কবলে ৩ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪ | 587 বার পঠিত | প্রিন্ট

শোকজের কবলে ৩ কোম্পানি
Responsive Ad Banner

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শোকজের কবলে ৩ কোম্পানি। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ৩টি হলো- সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, বীচ হ্যাচারি ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানি ৩টির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি কোম্পানিগুলোর কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়েছে ডিএসই।

Responsive Ad Banner

ডিএসইর চিঠির জবাবে কোম্পানি ৩টির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানি দুইটির শেয়ার দর অস্বাভাবিক হারে বেড়েছে।

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির গত ১০ জানুয়ারি শেয়ার দর ছিল ২৬ টাকা ৯০ পয়সা। ১৫ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ৩৩ টাকা ৩০ পয়সা উন্নীত হয়েছে।

বীচ হ্যাচারি: কোম্পানিটির গত ২ জানুয়ারি শেয়ার দর ছিল ৪৫ টাকা ১০ পয়সা। ১৫ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ৫০ টাকা ৫০ পয়সা উন্নীত হয়েছে।

খান ব্রাদাস: কোম্পানিটির গত ১ জানুয়ারি শেয়ার দর ছিল ১০৩ টাকা ৪০ পয়সা। ১৫ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ১৩৭ টাকা ৮০ পয়সা উন্নীত হয়েছে।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:১০ অপরাহ্ণ | বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

আরও

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com