রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৮ কোম্পানির সর্বোচ্চ লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪ | 310 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৮ কোম্পানির সর্বোচ্চ লেনদেন
Responsive Ad Banner

আজ ০৪ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৮ কোম্পানির সর্বোচ্চ লেনদেন হয়েছে।

কোম্পানিগুলো হলো- পাওয়ারগ্রিড, ডেল্টা ব্র্র্যাক হাউজিং, বিএসআরএম স্টিল, ইজেনারেশন, সি পার্ল হোটেল, বেক্সিমকো, বিএটিবিসি এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

Responsive Ad Banner

আজ ব্লক মার্কেটে ব্লক মার্কেটে এই ৮ প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে ২৫ কোটি ৩৩ লাখ ২৯ হাজার টাকার।

যা ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৬৭.৫৫ শতাংশ।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৮ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে পাওয়ারগ্রিডের।

এদিন ব্লক মার্কেটে কোম্পানিটির ১০ কোটি ৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ ডেল্টা ব্র্র্যাক হাউজিংয়ের ৫ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে ২ কোটি ৪৯ লাখ ৩০ হাজার টাকার তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিএসআরএম স্টিলের।

অন্য ৫টি কোম্পানির মধ্যে- ইজেনারেশনের ২ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকা, সি পার্ল হোটেলের ১ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার টাকা, বেক্সিমকোর ১ কোটি ২৭ লাখ ৬২ হাজার টাকা, বিএটিবিসির ১ কোটি ১৪ লাখ ৮১ হাজার টাকা এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে, আজ ডিএসইতে ব্লক মার্কেটে মোট ৬১ কোম্পানির ৭৭ লাখ ১ হাজার ১৫৫টি শেয়ার ১৭৪বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩৭ কোটি ৪৯ লাখ ৯১ হাজার টাকা।

ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- যমুনা ব্যাংকের ৭৯ লাখ ৬০ লাখ টাকা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৭৮ লাখ ২৪ হাজার টাকা, একমি ল্যাবরেটরিজের ৭৭ লাখ ৭৪ হাজার টাকা, একমি পেস্টিসাইডসের ৭৪ লাখ ৪৯ হাজার টাকা, এমারেল্ড অয়েলের ৭০ লাখ ৭৫ হাজার টাকা, গ্রামীণ ফোনের ৬৫ লাখ ৪০ হাজার টাকা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানির ৬৩ লাখ ৯৮ হাজার টাকা, ইয়াকিন পলিমারের ৬৩ লাখ ৬৩ হাজার টাকা, আইএফআইসি ব্যাংকের ৫৯ লাখ ৩ হাজার টাকা এবং স্কয়ার ফার্মার ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : এনআরবি ব্যাংকের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ

আরও দেখুন : ডিএসইর আজকের লেনদেন চিত্র

Facebook Comments Box

Posted ৩:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com