সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ | 431 বার পঠিত | প্রিন্ট

বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
Responsive Ad Banner

বেস্ট হোল্ডিংসের আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে কোম্পানিটিকে ৩৫০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে বিএসইসি।

মঙ্গলবার (১০ অক্টোবর) কমিশনের ৮৮৫ তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

Responsive Ad Banner

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেস্ট হোল্ডিংস লিমিটেড শেয়ারবাজার থেকে আইপিওর মাধ্যমে ৩৫০ কোটি টাকা তুলবে। এই টাকা দিয়ে কোম্পানিটি বিল্ডিং তৈরী, সিভিল ওয়ার্ক, বিলাসবহুল সংগ্রহ, স্থানীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহ, বিদ্যমান দায় পরিশোধ এবং আইপিও খরচ বাবাদ এই অর্থ ব্যয় করবে।

কোম্পানিটির ৩০ শে জুন, ২০২৩ সময়কালের আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন সহ শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ৫৬ কোটি ৩৪ লাখ টাকা। পুন:মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ৩২ টাকা ২৬ পয়সা, শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ২৪ পয়সা এবং বিগত ৫ বছরের গড় হারে শেয়ার প্রতি আয় ৯৫ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে শান্তা ইক্যুইটি অ্যান্ড আইসিবি ক্যাপিটাল ম্যানেজম্যান্ট লিমিটেড।

উল্লেখ, শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার ডিভিডেন্ড ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।
শেয়ারবাজার২৪

আরও পড়ুন : শেয়ারবাজারে সাইবার হুমকি মোকাবেলায় সতর্কতা জারি

আরও পড়ুন : আজকের ডিএসইর লেনদেন চিত্র

Facebook Comments Box

Posted ৬:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com