ব্রেকিং >>
ব্রেকিং >>

ইনটেক অনলাইনের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০২ অক্টোবর ২০২৩ | 526 বার পঠিত | প্রিন্ট

ইনটেক অনলাইনের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক অনলাইনের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দেবে না।

গতকাল রোববার (১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শেয়ারবাজার২৪

Responsive Ad Banner

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ার প্রতি ১ টাকা ১৫ পয়সা লোকসান দিয়েছে। আগের বছর শেয়ার প্রতি ২ টাকা ৭৫ পয়সা লোকসান করেছিল।

গত ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫৩ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ অক্টোবর।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১২:৪৯ পিএম | সোমবার, ০২ অক্টোবর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com