ব্লক মার্কেটে ১০৩ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৬ জুন ২০২৩ | 203 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ১০৩ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০৬ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৮০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১০৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৬৩ কোটি ৫৯ লাখ ৮০ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- রূপালী লাইফ ইন্সুরেন্স, এ্যাসোসিয়েটেড অক্সিজেন, আইপিডিসি ফাইন্যান্স এবং ব্রাক ব্যাংক। আজ এই ৪ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ১৭ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪২ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে রূপালী লাইফ ইন্সুরেন্সের ১৪ কোটি ৬৬ লাখ ৫৮ হাজার, এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৫ কোটি ৩০ লাখ ১০ হাজার, আইপিডিসি ফাইন্যান্সের ৪ কোটি ৮১ লাখ ৫০ হাজার এবং ব্রাক ব্যাংকের ৩ কোটি ৩৯ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে গ্রামীনফোনের ২ কোটি ৯৩ লাখ ৬৫ লাখ, বিডি ফাইন্যান্সের ২ কোটি ৬৪ লাখ ৬০ হাজার, স্কয়ার ফার্মার ১ কোটি ৫৮ লাখ ৬২ হাজার, সি পার্ল হোটেলের ১ কোটি ৪৮ লাখ ৭১ হাজার, ওরিয়ন ফার্মার ১ কোটি ৪৪ লাখ ৯৬ হাজার এবং সোনালী পেপারের ১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৫:০৪ পিএম | মঙ্গলবার, ০৬ জুন ২০২৩

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com