বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

২ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩১ মে ২০২৩ | 300 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি র আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- লুব রেফ বাংলাদেশ লিমিটেড এবং পূবালী ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, লুব রেফ বাংলাদেশ লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৬ পয়সা, গত বছর একই সময়ে ইপিএস ছিল ৪১ পয়সা।

Responsive Ad Banner

এদিকে, তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’২২- মার্চ’২৩) ইপিএস হয়েছে ১ টাকা ৪২ পয়সা। আগের বছরের সময়ে ইপিএস ছিল ১ টাকা ৪৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৩৮ টাকা ৩৭ পয়সা।

এদিকে, পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ২১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৩৬ টাকা ৭৭ পয়সা।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ২:১৯ অপরাহ্ণ | বুধবার, ৩১ মে ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com