সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৬ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৪ মে ২০২৩ | 218 বার পঠিত | প্রিন্ট

৬ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত
Responsive Ad Banner

রেকর্ড ডেটের কারণে আগামীকাল ৬ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ৬টি হলো- নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রিপাবলিক ইন্স্যুরেন্স, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, এনআরবিসি ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক লিমিটেড।

Responsive Ad Banner

এনআরবিসি ব্যাংক: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য সাড়ে ৭ শতাংশ ক্যাশ এবং সাড়ে ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১৯ জুন ২০২৩।

আইএফআইসি ব্যাংক: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ২.৫০ শতাংশ ক্যাশ এবং ২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৯৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৮২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১৯ জুন ২০২৩।

ম্যারিকো বাংলাদেশ লিমিটেড : ৩১ মার্চ, ২০২৩ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৭৫০ শতাংশ ক্যাশ চূড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা করেছে।

এর আগে কোম্পানিটি অন্তবর্তীবকালীন ৪০০ শতাংশ ক্যাশ ৩৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল । অর্থাৎ গত অর্থবছরের কোম্পানিটি মোট ৭৫০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ জুলাই ২০২২ তারিখ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড : বীমা খাতের কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের জন্য সাড়ে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগামী ১৯ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

মেঘনা ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে এক টাকা করে পাবেন বিনিয়োগকারীরা।

আগামী ২৫ জুন’ ২০২৩ বেলা সাড়ে ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানিটি ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৭ জুলাই বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে।

 

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ২:০৬ অপরাহ্ণ | বুধবার, ২৪ মে ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com