নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৪ মে ২০২৩ | 153 বার পঠিত | প্রিন্ট
আজ ১৪ মে ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
আগের কার্যদিবস বৃহস্পতিবার ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ১১ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ১২ টাকা ১০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে তমিজউদ্দিন টেক্সটাইলের ৯.৭৫ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৯.৫২, সিটি জেনারেল ইন্সুরেন্সের ৯.৪৯, ইস্টার্ন ক্যাবলসের ৮.৭৩, পেপার প্রসেসিংয়ের ৮.৫৩, ওয়াইম্যাক্সের ৮.২০, কর্ণফূলী ইন্সুরেন্সের ৫.৬১, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৫.২৬ এবং মনোস্পুল পেপারের ৫.১৯ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজার২৪
Posted ৪:০৬ অপরাহ্ণ | রবিবার, ১৪ মে ২০২৩
sharebazar24 | sbazaradmin
.
.