রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

এক বছরে দেড় লাখের বেশি বিও অ্যাকাউন্টে কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০২ জানুয়ারি ২০২৩ | 166 বার পঠিত | প্রিন্ট

এক বছরে দেড় লাখের বেশি বিও অ্যাকাউন্টে কমেছে
Responsive Ad Banner

২০২২ সালে বেশিরভাগ সময় মন্দাবস্থায় থাকার কারণে দেশের শেয়ারাবাজরে কমেছে বিও অ্যাকাউন্ট কমেছে দড় লাখেরও বেশি। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ২০২১ সালের শেষ কার্যদিবস দেশের শেয়ারাবাজারে বিও হিসাব ছিল ২০ লাখ ৩৪ হাজার ৩৯৯টি। আর ২০২২ সালের শেষ কার্যদিবস বিও হিসাব দাঁড়ায় ১৮ লাখ ৬১ হাজার ৩০১টিতে। সুতরাং, ১ বছরের ব্যবধানে বিও হিসাব কমেছে এক লাখ ৭০ হাজার ০৯৮টি।

Responsive Ad Banner

২০২১ সালের শেষ কার্যদিবস পুরুষদের বিও হিসাব ছিল ১৫ লাখ ১১ হাজার ৭৩৪টি। যেখানে ২০২২ সালের শেষ কার্যদিবস পুরুষদের বিও হিসাব দাঁড়ায় ১৩ লাখ ৮৯ হাজার ৮৯০টিতে। সুতরাং, ১ বছরের ব্যবধানে শেয়ারবাজার থেকে বিও হিসাব কমেছে ১ লাখ ২১ হাজার ৮৪৪ পুরুষ।

২০২২ সালের শেষ কার্যদিবস নারীদের বিও হিসাব দাঁড়ায় ৪ লাখ ৫৫ হাজার ০২৪টিতে। ২০২১ সালের শেষ কার্যদিবস নারীদের বিও হিসাব ছিল ৫ লাখ ০৭ হাজার ৩১৫টিতে। সুতরাং, ১ বছরের ব্যবধানে শেয়ারবাজার থেকে বিও হিসাব কমেছে ৫২ হাজার ২৯১ নারী।

২০২১ সালের শেষ কার্যদিবস কোম্পানি বিও হিসাব ছিল ১৫ হাজার ৩৫০টি। আর ২০২২ সালের শেষ কার্যদিবস কোম্পানি বিও হিসাব দাঁড়ায় ১৬ হাজার ৩৮৭টিতে। সুতরাং, ১ বছরের ব্যবধানে কোম্পানি বিও হিসাব বেড়েছে ১ হাজার ৩৭টি।

২০২২ সালের শেষ কার্যদিবস দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১ লাখ ৫০ হাজার ৮৯১টি কমে দাঁড়ায় ১৭ লাখ ৮১ হাজার ৭৯৭টিতে। ২০২১ সালের শেষ কার্যদিবস দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১৯ লাখ ৩২ হাজার ৬৮৮টিতে।

২০২১ সালের শেষ কার্যদিবস বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৮৬ হাজার ৩৬১টিতে। ২০২২ সালে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের বিও হিসাব ২৩ হাজার ২৪৪টি কমে দাঁড়ায় ৬৩ হাজার ১১৭টিতে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১:০৫ অপরাহ্ণ | সোমবার, ০২ জানুয়ারি ২০২৩

sharebazar24 |

আরও

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com