মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ডিএসইর শোকজের কবলে ২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১২ অক্টোবর ২০২২ | 486 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর শোকজের কবলে ২ কোম্পানি
Responsive Ad Banner

অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণে ২ কোম্পানিকে শোজক করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানি দুটি হলো- বিডিকম অনলাইন এবং ওরিয়ন ইনফিউশন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানি ২টিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানি ২টির শেয়ার দর এভাবে বাড়ছে।

Responsive Ad Banner

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত ১৪ সেপ্টেম্বর বিডিকম অনলাইনের শেয়ারের দর ছিল ৩৩ টাকায়। আর ১১ অক্টোবর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৭৪.৬০ টাকায়। অর্থাৎ ১৭ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৪১.৬০ টাকা বা ১২৬ শতাংশ বেড়েছে।

এদিকে, গত ১৩ সেপ্টেম্বর ওরিয়ন ইনফিউশনের শেয়ারের দর ছিল ৩৯৫.৩০ টাকায়। আর ১১ অক্টোবর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৮৫৯.৬০ টাকায়। অর্থাৎ ১৮ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৪৬৪.৩০ টাকা বা ১১৭ শতাংশ বেড়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৪৭ অপরাহ্ণ | বুধবার, ১২ অক্টোবর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com