ব্রেকিং >>
ব্রেকিং >>

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২ | 340 বার পঠিত | প্রিন্ট

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন শুরু
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল শুরু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ১৮ অক্টোবর, ২০২২ তারিখ সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১ টাকা ৪১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৪৫ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৫ টাকা ২৭ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮ টাকা ৬৮ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিলো ১৮ টাকা ১৫ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:১৪ পিএম | বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com