নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২ | 198 বার পঠিত | প্রিন্ট
সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাবমেরিন ক্যাবলের মাধ্যমে দেশে ব্যান্ডউইথ সরবরাহ করবে বেসরকারি খাতও। যে কারণে সাবমেরিন ক্যাবলের লাইসেন্স দেওয়া হয়েছে দেশীয় ৩টি বেসরকারি প্রতিষ্ঠানকে।
গতকাল সোমবার বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. হামিদুল ইসলাম স্বাক্ষরিত চিঠি তিনটি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের কাছে ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়েছে।
লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান মেটাকোর সাবকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুনায়েদ চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, এখন চিঠির নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবো।
লাইসেন্স পাওয়া অপর দুটি প্রতিষ্ঠান হলো সামিট কমিউনিকেশন্স লিমিটেড ও সিডিনেট কমিউনিকেশন্স লিমিটেড।
শেয়ারবাজার২৪
Posted ২:৪৮ পিএম | মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.