ব্রেকিং >>
ব্রেকিং >>

ডিএসইর সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৭ খাতে

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২০ অগাস্ট ২০২২ | 305 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৭ খাতে
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১৪-১৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৭ খাতে। একই সময়ে দর কমেছে ২টি খাতে। আর একটি খাতে দর অপরিবর্তিত রয়েছে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সিমেন্ট খাতে। এই খাতে ৬.৩ শতাংশ দর বেড়েছে। সেবা খাতে ৫.৮ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ভ্রমণ খাতে ৪.৪ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

Responsive Ad Banner

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সিরামিক খাতে ৪.৩ শতাংশ, আইটি খাতে ৩.৮ শতাংশ, বস্ত্র খাতে ৩.৭ শতাংশ, কাগজ খাতে ৩.৪ শতাংশ, পাট খাতে ৩.৩ শতাংশ, সাধারণ বীমা ২.১ শতাংশ, বিবিধ খাতে ২ শতাংশ, জীবন বীমা খাতে ১.৯ শতাংশ, আর্থিক খাতে ১.৬ শতাংশ, ফার্মা খাতে ১.৪ শতাংশ, ট্যানারি খাতে ১.২ শতাংশ, প্রকৌশল খাতে দশমিক ৯ শতাংশ, খাদ্য খাতে দশমিক ৫ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে দশমিক ৪শতাংশ দর বেড়েছে।

অন্যদিকে দর কমেছে টেলিকমিউনিকেশন ও মিউচ্যুয়াল ফান্ড খাতে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১:৪৬ পিএম | শনিবার, ২০ অগাস্ট ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com