মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩০ মে ২০২২ | 306 বার পঠিত | প্রিন্ট

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে
Responsive Ad Banner

আজ ৩০ মে দেশের শেয়ারবাজারে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন লেনদেনের শুরুতে সূচকের তীর উপরের দিকে ছিল। কিন্তু লেনদেনের কিছু সময় তা নিম্নমুখী হতে দেখা গেছে। কিন্ত শেষ পর্যন্ত দিনশেষে সূচকের তীর উপরের দিকেই থেকে লেনদেন শেষ হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯.৩২ পয়েন্ট বা ০.৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৮৮.৬৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৭৪ পয়েন্ট বা ০.১২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩.৮৬ পয়েন্ট বা ০.১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪০১.৪৮ পয়েন্টে এবং দুই হাজার ৩৫০.৮০ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৩৬ কোটি ৪০ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ২ কোটি ৭৯ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৩৩ কোটি ৬১ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৩টির বা ৪২.২৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৭৯টির বা ৪৭.৪৮ শতাংশের এবং ৩৫টির বা ৯.২৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৪.৯৭ পয়েন্ট বা ০.২৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭০২.৭৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর। আজ সিএসইতে ৩০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:২২ অপরাহ্ণ | সোমবার, ৩০ মে ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com