সাপ্তাহিক গেইনারের শীর্ষে শাইনপুকুর সিরমিকস

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৪ মে ২০২২ | 381 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক গেইনারের শীর্ষে শাইনপুকুর সিরমিকস
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (৮-১২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৫১.৯৪ শতাংশ বেড়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

জানা যায়, আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১৫৭ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩১ কোটি ৫৩ লাখ ৩১ হাজার টাকা।

Responsive Ad Banner

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে এসিআই ফরমুলেশন লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৩২ দশমিক ৪৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৬০ কোটি ৭ লাখ ৬১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩২ কোটি ১ লাখ ৫২ হাজার টাকা।

বঙ্গজ লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২০ দশমিক ৮২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৩ কোটি ২৬ লাখ ৭৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৬৫ লাখ ৩৪ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি ফিন্যান্স, সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি, ন্যাশনাল ফিড, ইস্টার্ণ হাউজিং, জেএমআই হসপিটাল ও সোনারগাঁ টেক্সটাইল লিমিটেড।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৩:১৪ পিএম | শনিবার, ১৪ মে ২০২২

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com