মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ডিএসইর সাপ্তাহিক লেনদেনের তালিকা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৬ এপ্রিল ২০২২ | 331 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর সাপ্তাহিক লেনদেনের তালিকা
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১০-১৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে আইপিডিসি ফাইন্যান্সের। এর ফলে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে অবস্থান করেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৭১ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৬৪ লাখ ৪৬ হাজার ১৩৯টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.৫০ শতাংশ।

Responsive Ad Banner

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৭১ হাজার ৩৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪৭ কোটি ৪৩ লাখ ৭৩ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনালী পেপারের লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮ লাখ ৮০ হাজার ৩৪৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৭ কোটি ৩৩ লাখ ২ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জেনেক্স ইনফোসিসের ৬৪ কোটি ৫১ লাখ ৭৯ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৬১ কোটি ৮৮ লাখ ২৩ হাজার টাকার, প্রভাতী ইন্সুরেন্সের ৫৮ কোটি ১৩ লাখ ৮২ হাজার টাকার, ফরচুন সুজের ৫০ কোটি ৭৯ লাখ ৭০ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৪৩ কোটি ১ লাখ ৬১ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৩৩ কোটি ৫ লাখ ৪৩ হাজার টাকা এবং জেমিনি সী ফুডের ৩০ কোটি ১৬ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১:৪০ অপরাহ্ণ | শনিবার, ১৬ এপ্রিল ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com