সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সপ্তাহজুড়ে তিন প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২ | 423 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে তিন প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

গত সপ্তাহে (৬-১০ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো- ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান এবং ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড। ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান: ফান্ডটি গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে। সর্বশেষ বছরে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪০ টাকা। আগের বছর ছিল ১.১২ টাকা। গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২.৮৩ টাকা। প্রতিষ্ঠানটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ মার্চ, ২০২২।

Responsive Ad Banner

ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড: কোম্পানিটি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে।এর আগে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ অন্তবর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিলো। তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭.৭২ টাকা। আগের বছর ছিল ২০.১৬ টাকা।
সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১৪.৭৩ টাকা। আগের বছর ছিল ২৭.৮১ টাকা। গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৮.১৩ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ৩ মার্চ ২০২২।

ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড: ফান্ডটি ট্রাস্টি ইউনিট হোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১ টাকা ৩০ পয়সা। ফান্ডটির বাজার মূলধন অনুযায়ী ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১১ টাকা ৯৬ পয়সা। ফান্ডটির লভ্যাংশ বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ মার্চ।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১:৪৫ অপরাহ্ণ | শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com