ব্রেকিং >>
ব্রেকিং >>

২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২ | 371 বার পঠিত | প্রিন্ট

২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ প্রতিষ্ঠান। এগুলো হলো- লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড : ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত বছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ফান্ডটি। সমাপ্ত অর্থবছরে ফান্ডের ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটের বিপরীতে আয় হয়েছে ১ টাকা ৪০ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৫ টাকা ১৭ পয়সা।

Responsive Ad Banner

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড : ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিলো ২ টাকা ০৩ পয়সা।
এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ মার্চ ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২২ ফেব্রুয়ারি ২০২২ তারিখ নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটির ২৫ শতাংশ ডিভিডেন্ড শেয়ারবাজারে তালিকাভুক্তির পর সর্বোচ্চ ডিভিডেন্ড। এর আগে ১০ শতাংশের বেশি ডিভিডেন্ড কোন বছর দেয়নি।
এদিকে, তথ্য বলছে সমাপ্ত অর্থবছর কোম্পানিটির যে পরিমাণ মুনাফা করেছে, তাও তালিকাভুক্তির পর সর্বোচ্চ।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১১:৫৪ এএম | মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com