শুক্রবার ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭ কোম্পানির ক্যাশ ডিভিডেন্ড প্রেরণ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ | 192 বার পঠিত | প্রিন্ট

৭ কোম্পানির ক্যাশ ডিভিডেন্ড প্রেরণ
Responsive Ad Banner

গত ৩০ জুন,২০২৪ অর্থবছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- বিচ হ্যাচারি লিমিটেড, সামিট অ্যালায়েন্স পোর্ট, ফু-ওয়াং সিরামিক, ড্রাগন সোয়েটার, কপারটেক ইন্ডাস্ট্রিজ, পদ্মা অয়েল এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Responsive Ad Banner

জানা যায়, সমাপ্ত হিসাববছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।

আলোচ্য অর্থবছরে বিচ হ্যাচারি ১০ শতাংশ ক্যাশ, সামিট অ্যালায়েন্স পোর্ট ১৫ শতাংশ ক্যাশ, ফু-ওয়াং সিরামিকে ২ শতাংশ ক্যাশ, ড্রাগন সোয়েটার ১ শতাংশ ক্যাশ , কপারটেক ইন্ডাস্ট্রিজ ৪ শতাংশ ক্যাশ, পদ্মা অয়েল ১৪০ শতাংশ ক্যাশ এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স ১০ শতাংশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com