নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | 39 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৬- সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেকিট বেনকিজার। কোম্পানির সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৬- সেপ্টেম্বরজুন’২৬) কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৫৬ টাকা ৮৬ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৫২ টাকা ৭২ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২১ টাকা ২২০ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১১৪ টাকা ৩৮ পয়সা ।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) করেছে ২৬৬ টাকা ৬৮ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৬১ টাকা ১৮ পয়সা।
৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্যের (এনএভিপিএস) পরিমাণ দাঁড়িয়েছে ১৩৫ টাকা ৯৬ পয়সা।
Posted ৯:১২ পিএম | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.