বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫৫০ কোটি টাকা পাচ্ছে শেয়ারবাজারের আরও দুই ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ | 158 বার পঠিত | প্রিন্ট

৫৫০ কোটি টাকা পাচ্ছে শেয়ারবাজারের আরও দুই ব্যাংক
Responsive Ad Banner

ব্যাংক খাতে লুটপাটের আলোচিত ভরপুত্র এস আলমের ছোবলে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোকে তারল্য গ্যারান্টি দেওয়ার ধারাবাহিকতায় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের কাছে থেকে ৫৫০ কোটি টাকা তারল্য ধার পাচ্ছে শেয়াবাজারের আরও দুই ব্যভংক। ব্যাংক দুটি হলো- এক্সিম ও ইউনিয়ন ব্যাংক পিএলসি।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, এরমধ্যে ৪০০ কোটি টাকার ধার পাচ্ছে এক্সিম ব্যাংক; আর ইউনিয়ন ব্যাংক পাচ্ছে ১৫০ কোটি টাকা।

Responsive Ad Banner

ব্যাংকখাত সংশ্লিষ্টরা জানান, কেন্দ্রীয় ব্যাংকের উদ্যেগে দুর্বল ব্যাংকগুলো এখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আন্তঃব্যাংক থেকে তারল্য সহায়তা পাওয়ায় দুর্বল ব্যাংকগুলোর প্রতি গ্রাহকের আস্থা ফিরতে শুরু করেছে।

তারা বলছেন, উদ্বেগ কেটে যাওয়ায় এখন আর আগের মত এসব ব্যাংকগুলোতে আমানতের টাকা তুলতে গ্রাহকরা হুমড়ি খেয়ে পড়ছেন না। তবে এখনও গ্রাহকের চাহিদা অনুযায়ী আমানতের টাকা ফেরত দেওয়ার মতো সক্ষম হয়ে ওঠেনি ব্যাংকগুলো।

এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরে সঙ্গে এক বৈঠকে ১০টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা (এমডি) দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়ার বিষয়ে সম্মতি প্রকাশ করেন।

এর অংশ হিসেবে প্রথম দফায় ৪টি দুর্বল ব্যাংককে ৯৭৫ কোটি টাকার ধার দেয় পাঁচটি সবল ব্যাংক।

দ্বিতীয় দফায় আগের ৪টিসহ ৫টি ব্যাংকে আরও ১,৪৮০ কোটি টাকার ঋণ দিয়েছে ৩টি সবল ব্যাংক।

এখন তৃতীয় দফায় সোনালী ব্যাংক সংকটে থাকা বেসরকারি এক্সিম ও ইউনিয়ন ব্যাংককে ৫৫০ কোটি টাকা ঋণ দিচ্ছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com