ব্রেকিং >>
ব্রেকিং >>

৪ মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩ | 364 বার পঠিত | প্রিন্ট

৪ মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। ফান্ডগুলো হলো- পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং ইবিএল এনআরবি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড : ফান্ডটি ৩০ জুন ২০২৩ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে ০ দশমিক ০৫ টাকা।

আর ২০২৩ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ১০ দশমিক ২২ টাকা।

ডিভিডেন্ড বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ সেপ্টেম্বর।

ইবিএল এনআরবি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: ফান্ডটি ৩০ জুন ২০২৩ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ২৫ পয়সা।

আর ২০২৩ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ১০ দশমিক ৮৮ টাকা।

ডিভিডেন্ড বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ সেপ্টেম্বর।

পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড : ফান্ডটি ৩০ জুন ২০২৩ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য ২ দশমকি ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ০ দশমিক ০১ টাকা।

আর ২০২৩ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ১০ দশমিক ২৬ টাকা।

ডিভিডেন্ড বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ সেপ্টেম্বর।

এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড : ফান্ডটি ৩০ জুন ২০২৩ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ০ দশমকি ০৬ টাকা।

আর ২০২৩ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ১০ দশমিক ৫৭ টাকা।

ইউনিটহোল্ডারদের মাঝে ডিভিডেন্ড বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ সেপ্টেম্বর।
শেয়ারবাজার২৪

আরও পড়ুন : আমরা নেটওয়ার্কসের ডিভিডেন্ড ও রাইট ইস্যুর ঘোষণা

Facebook Comments Box

Posted ১২:৪৭ পিএম | মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com