ব্রেকিং >>
ব্রেকিং >>

২ প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | 316 বার পঠিত | প্রিন্ট

২ প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন শুরু
Responsive Ad Banner

রেকর্ড ডেটের পর আগামীকাল ২ প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- আরএকে সিরামিকস এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

Responsive Ad Banner

আরএকে সিরামিকস : কোম্পানিট ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৪ পয়সা। আগের সমন্বিত ইপিএস) ছিল ১ টাকা ৫৭ পয়সা।

৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ২৯ পয়সায়।

আগামী ১৯ মার্চ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড : ফান্ডটি গত ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত ইউনিট হোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছ।

সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (ঊচট) আয় হয়েছে ৪২ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৮ পয়সা।

এছাড়া গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে বাজারমূল্যে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৮ টাকা ৮৩ পয়সা।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১:৩৮ পিএম | সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com