শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২ | 584 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। এগুলো হলো- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড এবং দেশবন্ধু পলিমার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৪৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৫ টাকা ১৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ১১ টাকা ৫৭ পয়সা ।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬৪ টাকা ৬৬ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ০৩ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৭ নভেম্বর ২০২২।

অপরদিকে, দেশবন্ধু পলিমারের ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই ক্যাশ ডিভিডেন্ড শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীরা প্রাপ্য হবেন।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৪৭ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ২০ পয়সা।

৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮ টাকা ২১ পয়সা।

আগামী ১৪ ডিসেম্বর ২০২২ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর ২০২২।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৪২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com