শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১ | 347 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। কোম্পানিগুলো হলো- ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স রিফাইনারি লিমিটেড এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসই) লিমিটেড। কোম্পানি দুটি গত বৃহস্পতিবার পরিচালনা বৈঠক শেষে ডিভিডেন্ড ঘোষণা করে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

ইস্টার্ন লুব্রিকেন্টস: কোম্পানিটি মোট ১৬০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১৪০ শতাংশ ক্যাশ ও ২০ শতাংশ বোনাস। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ টাকা ১৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৫ টাকা ৪৩ পয়সা আয় হয়েছিল। ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির নিট সম্পদ মূল্য ছিল ২২৭ টাকা ৬৩ পয়সা।
আগামী ১২ মার্চ ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ জানুয়ারি।

Responsive Ad Banner

শিপিং করপোরেশন: রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি মোট জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৭২ পয়সা।
অর্থাৎ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৭২ কোটি ৩ লাখ টাকা নীট মুনাফা করেছে, যা আগের বছরের চেয়ে ৩০ কোটি ৫৬ লাখ টাকা বা প্রায় ৭৪ শতাংশ বেশি।
আলোচ্য সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৬০ টাকা ২৮ পয়সা। যা আগের বছর ছিল ৫৬ টাকা ০৩ পয়সা।
আগামী ২৭ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ জানুয়ারি। সভার স্থান পরবর্তীতে জানানো হবে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১:৫৪ অপরাহ্ণ | রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com