সোমবার ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

বিনিয়োগকারীদের আস্থা বাড়ায় সূচক-লেনদেনে চাঙ্গাভাব

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৫ জুন ২০২৬ | 27 বার পঠিত | প্রিন্ট

বিনিয়োগকারীদের আস্থা বাড়ায় সূচক-লেনদেনে চাঙ্গাভাব
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : টানা উত্থানে শেয়ারবাজারে ফিরেছে স্বস্তি ও প্রাণচাঞ্চল্য। সোমবার (১৫ জুন) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের ঊর্ধ্বগামী ধারায় লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। নতুন সরকার আন্তরিকভাবে অর্থনীতি চাঙ্গা করতে কাজ করছে, যার অংশ হিসেবে শেয়ারবাজার খাতে উন্নয়নে যথাযথ উদ্যোগ নেয়া হচ্ছে। আগামীতে আরও কিছু ইতিবাচক পদক্ষেপ আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া ঘোষিত বাজেটেও শেয়ারবাজার চাঙ্গায় বেশ কিছু পদক্ষেপ অন্তর্ভুক্ত হয়েছে। এসব কারণে বিনিয়োগকারীদের আস্থা আগের তুলনায় অনেক বেড়েছে, যা সূচক ও লেনদেনে ইতিবাচক প্রভাব ফেলেছে। তবে এই মুহূর্তে বিনিয়োগকারীদের আরও সতর্ক হয়ে লেনদেন করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, গুজবের ভিত্তিতে দুর্বল কোম্পানির শেয়ারে বিনিয়োগ না করে ভালো শেয়ারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করলে ইতিবাচক ফল মিলবে। আর বাজার মাঝেমধ্যে নিম্নমুখী হলেও তাতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এটি বাজারের স্বাভাবিক প্রক্রিয়া।

Responsive Ad Banner

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৪০.৭৫ পয়েন্টে। এছাড়া অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.২৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৪.২৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৩৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২৮.১৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টির।

আজ ডিএসইতে প্রায় ১ হাজার ৪৫৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ১ হাজার ৩৫৮ কোটি ৪৭ লাখ টাকা। অর্থাৎ লেনদেন বেড়েছে প্রায় ৯৭ কোটি ৬৫ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যেখানে আগের দিন লেনদেন হয়েছিল ২৪ কোটি ২১ লাখ টাকা। সিএসইতে লেনদেন হওয়া ২৪৫ প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৭.৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৬০.২২ পয়েন্টে। আগের দিন সূচকটি ১৬৪.৫১ পয়েন্ট বেড়েছিল।

Facebook Comments Box

Posted ২:৪৭ অপরাহ্ণ | সোমবার, ১৫ জুন ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com