নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ | 12 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানি PHARMAID লিমিটেড জানিয়েছে, কোম্পানির স্পন্সর ডিরেক্টর ও সাবেক চেয়ারম্যান প্রয়াত এম. এ. মাসুদের মালিকানাধীন মোট ১ লাখ ৪৯ হাজার ৫০০টি শেয়ার তাঁর উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন করা হবে।
কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১১ নভেম্বর ২০২৫ তারিখে এম. এ. মাসুদ মৃত্যুবরণ করেন। তাঁর রেখে যাওয়া শেয়ারসমূহ সম্মানিত আদালতের জারি করা সাকসেশন সনদ অনুযায়ী আইনগতভাবে উত্তরাধিকারীদের মধ্যে হস্তান্তর করা হচ্ছে।
এই শেয়ার বণ্টনের ক্ষেত্রে উত্তরাধিকারীদের নাম, সম্পর্ক এবং প্রাপ্ত শেয়ারের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে তাঁর স্ত্রী, কোম্পানির বর্তমান চেয়ারম্যান ও স্পন্সর ডিরেক্টর মিসেস শাহিনূর বেবি পাবেন ১৮ হাজার ৬৮৮টি শেয়ার। এছাড়া তাঁর পুত্র মো. নুরুল মাহবুব এবং অপর পুত্র মাহির মুসলেহ প্রত্যেকে ৫২ হাজার ৩২৫টি করে শেয়ার পাবেন। অন্যদিকে, তাঁর কন্যা ফারজিনা বিনতি মাসুদ পাবেন ২৬ হাজার ১৬২টি শেয়ার।
উল্লেখ্য, এই শেয়ার হস্তান্তর সম্পূর্ণভাবে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হচ্ছে এবং কোম্পানির শেয়ারহোল্ডিং কাঠামোয় এর প্রতিফলন ঘটবে।
Posted ২:০৭ অপরাহ্ণ | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
sharebazar24 | sajed khan
.
.