রবিবার ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সূচক ও টার্নওভার বৃদ্ধিতে চাঙ্গা পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৩ মে ২০২৬ | 33 বার পঠিত | প্রিন্ট

সূচক ও টার্নওভার বৃদ্ধিতে চাঙ্গা পুঁজিবাজার
Responsive Ad Banner

 

নিজস্ব প্রতিবেদক : টানা তিন দিনের উত্থানের পর আজ (২৩ মে) সপ্তাহের প্রথম কার্যদিবসেও ইতিবাচক ধারায় শুর হয়েছে শেয়ারবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি সূচকই বেড়েছে, বেড়েছে টাকার অংকে লেনদেনও। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর ঊর্ধ্বমুখী হয়েছে।

Responsive Ad Banner

বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতা কিছুটা কমছে। আগামী ঈদকে সামনে রেখে কেনাকাটার পাশাপাশি বিনিয়োগকারীরা শেয়ারবাজারেও সক্রিয় হচ্ছেন। যদিও কিছুদিন আগে যুদ্ধজনিত কারণে দরপতনে বিনিয়োগকারীরা অস্বস্তিতে ছিলেন, তবে তেমন ধস নামেনি। বরং ঈদের আগে সূচক ও লেনদেন বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে আশা জাগ্রত হয়েছে। তাঁরা মনে করছেন, ঈদের পর বাজার আরও উর্ধ্বমুখী ও স্থিতিশীল হবে।

সপ্তাহের প্রথম কার্যদিবস শনিবার দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি সূচকের পাশাপাশি টার্নওভার ও অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে। একই চিত্র দেখা গেছে Chittagong Stock Exchange PLC (সিএসই)-তেও।

ডিএসইর তথ্য অনুযায়ী, প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬৪ দশমিক ২৩ পয়েন্ট বা ১ দশমিক ২২ শতাংশ বেড়ে দিনের লেনদেন শেষে দাঁড়িয়েছে ৫ হাজার ৩২৮ দশমিক ৩৬ পয়েন্টে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ২৬৪ দশমিক ১২ পয়েন্টে, যেখানে সূচক বেড়েছিল ৪১ দশমিক ৭৪ পয়েন্ট। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ সূচকের উত্থান আরও জোরালো হয়েছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস সূচক ৭ দশমিক ৫৬ পয়েন্ট বা ০ দশমিক ৭১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৭ দশমিক ৪ পয়েন্টে। আগের দিন সূচকটি বেড়েছিল ৭ দশমিক ৭১ পয়েন্ট। এছাড়া ডিএস-৩০ সূচক ৩৪ দশমিক ৯৮ পয়েন্ট বা ১ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ২ হাজার ৩০ দশমিক ৩৪ পয়েন্টে উন্নীত হয়েছে। আগের কার্যদিবসে এ সূচক বেড়েছিল ২০ দশমিক ৫৪ পয়েন্ট।

ডিএসইতে এদিন মোট ২ লাখ ২৪ হাজার ২৩৬টি লেনদেন সম্পন্ন হয়েছে, যা আগের দিনের ২ লাখ ২৩ হাজার ২৭০টি লেনদেনের তুলনায় কিছুটা বেশি। একই সঙ্গে শেয়ার ও ইউনিট লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৮ কোটি ৮৫ লাখ ৭৩ হাজার ৯৯৩ ইউনিটে। আগের দিন যার পরিমাণ ছিল ২৭ কোটি ৪৫ লাখ ৮৪ হাজার ১৭৮ ইউনিট।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ডিএসইতে টার্নওভার বা লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এদিন মোট লেনদেন হয়েছে ৯০২ কোটি ১৫ লাখ ৮৭ হাজার টাকার, যা আগের কার্যদিবসের ৮৬৭ কোটি ৪৮ লাখ ৩৭ হাজার টাকার তুলনায় প্রায় ৩৪ কোটি ৬৭ লাখ টাকা বেশি। ফলে বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ ও আস্থার ইঙ্গিত স্পষ্ট হয়েছে।

লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ২১৭টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে, ১১৭টির কমেছে এবং ৬০টির দর অপরিবর্তিত ছিল। অর্থাৎ অধিকাংশ প্রতিষ্ঠানের দর বৃদ্ধির মধ্য দিয়ে বাজারে ইতিবাচক মনোভাব বজায় রয়েছে।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা কমে আসা এবং ঈদকে সামনে রেখে বিনিয়োগকারীদের সক্রিয়তা বাড়ায় বাজারে ইতিবাচক প্রভাব পড়ছে। টানা কয়েক কার্যদিবস ধরে সূচক ও টার্নওভার বৃদ্ধির কারণে বিনিয়োগকারীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

এদিকে, সপ্তাহের প্রথম কার্যদিবস শনিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন বাজারটির সব প্রধান সূচকের উত্থানের পাশাপাশি অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। একই সঙ্গে লেনদেন ও বাজার মূলধনেও ইতিবাচক অবস্থান দেখা গেছে।

সিএসইর প্রকাশিত বাজার পর্যালোচনা অনুযায়ী, সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৩৮ দশমিক ৭৪ পয়েন্ট বা ০ দশমিক ৯৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৩৮ দশমিক ৯১ পয়েন্টে।

বাজারটির গুরুত্বপূর্ণ সূচক সিএসই-৩০ এদিন ১৬৯ দশমিক ৬৭ পয়েন্ট বা ১ দশমিক ৩২ শতাংশ বেড়ে ১৩ হাজার ৬৯ দশমিক ১৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসসিএক্স বা সিলেকটিভ ক্যাটাগরিজ ইনডেক্স ৮১ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ৯ হাজার ১৩১ দশমিক ৪৬ পয়েন্টে উন্নীত হয়েছে।

অন্য সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ১২ দশমিক ৯২ পয়েন্ট বা ১ দশমিক ১৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৭ দশমিক ৮৩ পয়েন্টে। শরিয়াহভিত্তিক সূচক সিএসআই ৯ দশমিক ২ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ১ শতাংশ বেড়ে ৯০৫ দশমিক ৩৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া এসএমই খাতভিত্তিক সিএসএসএমইএক্স সূচক ৭ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৯৪ দশমিক শূন্য ৪ পয়েন্টে।

এদিন সিএসইতে মোট ১৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১০০টির দর বেড়েছে, ৭১টির দর কমেছে এবং ২৩টির দর অপরিবর্তিত ছিল। ফলে বাজারে ক্রেতাদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে।

লেনদেনের হিসাবে, সিএসইতে দিন শেষে মোট টার্নওভার দাঁড়িয়েছে ২৪ কোটি ৩৯ লাখ ৩১ হাজার টাকায়। একই সময়ে মোট ৫৪ লাখ ৪০ হাজার ৪৯৪টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে এবং মোট চুক্তির সংখ্যা ছিল ১ হাজার ৮৯৮টি।

বাজারের মোট পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৮৩ হাজার ৯১৯ কোটি ১৩ লাখ টাকায়। আর দিনশেষে সিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৯ লাখ ২০ হাজার ৭০৬ কোটি ৮৩ লাখ টাকায়।

বর্তমানে সিএসইতে তালিকাভুক্ত মোট সিকিউরিটিজের সংখ্যা ৬২২টি। এর মধ্যে ৩২৬টি ইকুইটি কোম্পানি, ১৯টি এসএমই কোম্পানি, ২২৩টি সরকারি ট্রেজারি বন্ড, ৩৬টি মিউচুয়াল ফান্ড, ১৬টি করপোরেট বন্ড এবং ২টি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডের সিকিউরিটিজ রয়েছে।

Facebook Comments Box

Posted ৩:২৩ অপরাহ্ণ | শনিবার, ২৩ মে ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com