রবিবার ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ছে মিডল্যান্ড ব্যাংকের পরিশোধিত মূলধন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৩ মে ২০২৬ | 37 বার পঠিত | প্রিন্ট

বাড়ছে মিডল্যান্ড ব্যাংকের পরিশোধিত মূলধন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংক পিএলসির ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানি সূত্রে জানা গেছে, বিএসইসির ২০ মে, ২০২৬ তারিখের চিঠির মাধ্যমে ব্যাংকটিকে ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড হিসেবে ১০ টাকা অভিহিত মূল্যের ১ কোটি ৯৭ লাখ ৬৫ হাজার ৭৯৫টি শেয়ার ইস্যুর সম্মতি দেওয়া হয়েছে। বর্তমান বাজার মূল্য অনুযায়ী এসব শেয়ারের মোট মূল্য দাঁড়াচ্ছে ১৯৭ কোটি ৬৫ লাখ ৭ হাজার ৯৫০ টাকা।

Responsive Ad Banner

এই শেয়ার ইস্যুর ফলে মিডল্যান্ড ব্যাংকের পরিশোধিত মূলধন উল্লেখযোগ্য হারে বাড়বে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধন ছিল ৬৫৮ কোটি ৮৫ লাখ ৯৮ হাজার ৪৫০ টাকা। নতুন শেয়ার যোগ হওয়ার পর তা বেড়ে দাঁড়াবে ৬৭৮ কোটি ৬২ লাখ ৫৬ হাজার ৪০০ টাকায়।

এর আগে ব্যাংকটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য মোট ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ৩ শতাংশ নগদ ও ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড রয়েছে।

এদিকে পূর্বঘোষিত রেকর্ড ডেট আগামী ১ জুন, ২০২৬ বহাল থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি। ওই রেকর্ড ডেট অনুযায়ী যোগ্য শেয়ারহোল্ডাররা আগামী ২৪ জুন, ২০২৬ অনুষ্ঠিতব্য ব্যাংকটির ১৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অংশগ্রহণের সুযোগ পাবেন। একইসঙ্গে তারা ৩ শতাংশ নগদ ও ৩ শতাংশ স্টক ডিভিডেন্ডসহ মোট ৬ শতাংশ লভ্যাংশ পাওয়ার অধিকারী হবেন।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিএসইসির অনুমোদন পেয়ে মিডল্যান্ড ব্যাংকের শেয়ারহোল্ডাররা লভ্যাংশ পাওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন। নতুন শেয়ার ইস্যু ব্যাংকের মূলধন ভিত্তি শক্তিশালী করবে বলে মনে করছেন তারা।

 

Facebook Comments Box

Posted ১২:৩১ অপরাহ্ণ | শনিবার, ২৩ মে ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com