মঙ্গলবার ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩ | 258 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ প্রতিষ্ঠান
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামী ৫ এবং ৬ মার্চ স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ প্রতিষ্ঠান। এগুলো হলো- সিটি জেনারেল ইন্স্যুরেন্স এবং ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্স ফান্ড। রেকর্ড ডেটের কারণে আগামী ০৭ মার্চ এ ২ প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএিসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ক্যাশ হিসেবে ১০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২ টাকা ২৫ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল এক টাকা ৬৮ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৫৭ পয়সা।
আগামী ৩০ মার্চ ২০২৩ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

Responsive Ad Banner

ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্স ফান্ড : ফান্ডটি ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সাধারণ ইউনিহোল্ডারদের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ৭ পয়সা।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com