স্পট মার্কেটে লেনদেন করবে কাশেম ইন্ডাস্ট্রিজ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩১ অক্টোবর ২০২১ | 345 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে লেনদেন করবে কাশেম ইন্ডাস্ট্রিজ
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে ১ ও ২ নভেম্বর স্পট ও ব্লক মার্কেটেম শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত কাশেম ইন্ডস্ট্রিজ লিমিটেড। আগামী ৩ নভেম্বর রেকর্ড ডেটের কারণে এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৫ নভেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩৯ টাকা। আগের বছর ইপিএস হয়েছিল ৬৭ পয়সা। গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩০ টাকা ৪৫ পয়সা। আগের বছর ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৯ টাকা ৫৪ পয়সা।

এছাড়া, সমাপ্ত সময়ে কোম্পানিটির নিট অপারেটিং ক্যাশফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৬৭ টাকা। আগের বছরের একই সময় এনওসিএফপিএস ছিল ৮২ পয়সা।

 

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৫২ পিএম | রবিবার, ৩১ অক্টোবর ২০২১

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com