ব্রেকিং >>
ব্রেকিং >>

স্ট্যান্ডার্ড ব্যাংকের বন্ড ইস্যুতে অসম্মতি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ | 157 বার পঠিত | প্রিন্ট

স্ট্যান্ডার্ড ব্যাংকের বন্ড ইস্যুতে অসম্মতি
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংকের বন্ড ইস্যুতে অসম্মতি জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানটি আনসিকিউরড, নন-কনভার্টেবল, ফুল রিডিমেবল, ফ্লোটিং রেট চতুর্থ সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছিল।

Responsive Ad Banner

বন্ডের মাধ্যমে ৩৫০ কোটি টাকা উত্তোলন করার কথা ছিল। তবে ব্যাংকটির বন্ড ইস্যুর এই আবেদনে অসম্মতি প্রকাশ করেছে বিএসইসি।

এর আগে, স্ট্যান্ডার্ড ব্যাংকের চতুর্থ সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুতে সংশোধনী করা হয়েছে। ব্যাংকটি ১ হাজার কোটি টাকার পরিবর্তে ৩৫০ কোটি টাকার বন্ড ইস্যু করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। তবে সেটিতেও সম্মতি দেয়নি বিএসইসি।

জানা গেছে, প্রতিষ্ঠানটি বন্ড ইস্যু করার জন্য আরও পর্যালোচনা এবং পুনর্বিবেচনার জন্য কমিশনের কাছে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৩৫ পিএম | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com