মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ | 222 বার পঠিত | প্রিন্ট

স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার টেক্সটাইলস পিএলসি । আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ সোমবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৫ টাকা ৮৯ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৫ টাকা ৮১ পয়সা।

Responsive Ad Banner

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫১ টাকা ৮২ পয়সা।

আগামী ১৮ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com