বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের লেনদেনের তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৩ নভেম্বর ২০২১ | 265 বার পঠিত | প্রিন্ট

সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের লেনদেনের তারিখ নির্ধারণ
Responsive Ad Banner

প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন হওয়া সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৭ নভেম্বর (রবিবার) থেকে দেশের শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হবে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হচ্ছে : “SKICL” এবং কোম্পানি কোড হচ্ছে : ২৫৭৫২। ইতিমধ্যে কোম্পানিটির আইপিওতে আবেদনকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে বরাদ্দকৃত শেয়ার ০২ নভেম্বর জমা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ১১ আগস্ট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৭৮৬তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়। সেনা কল্যাণ ইন্স্যুরেন্স শেয়ারবাজার থেকে ১৬ কোটি টাকা উত্তোলণের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যে শেয়ারবাজারে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যু করে।

Responsive Ad Banner

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি সরকারি সিকিউরিটিজ ক্রয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ, নিজস্ব অফিস স্পেস ক্রয়, তফসিলি ব্যাংকে স্থায়ী আমানত এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী পুন:মূল্যায়ণ ছাড়া শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২১.০৯ টাকা এবং শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৯৩ টাকা এবং বিগত পাঁচ বছরের ভারিত গড় হারে মুনাফা হয়েছে ২.৬৫ টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:০৩ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ নভেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com