বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে যাচ্ছে তিন কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৪ মার্চ ২০২৬ | 21 বার পঠিত | প্রিন্ট

রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে যাচ্ছে তিন কোম্পানি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি। কোম্পানিগুলো হলো—ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (ক্রিস্টালইনস), পুবালি ব্যাংক পারপেচুয়াল বন্ড (পিবিএলপিবন্ড) এবং এসআইপিএলসি। আগামী ৫ মার্চ থেকে এসব কোম্পানি  স্পট মার্কেটে স্থানান্তর করা হবে।

ডিএসই সূত্রে জানা গেছে, ৫ মার্চ ২০২৬ থেকে ৮ মার্চ ২০২৬ পর্যন্ত এই তিন সিকিউরিটিজের লেনদেন শুধুমাত্র স্পট মার্কেটে সীমাবদ্ধ থাকবে। এই সময়ে ব্লক মার্কেটের লেনদেনও স্পট সেটেলমেন্ট পদ্ধতিতে নিষ্পত্তি করা হবে। উল্লেখ্য, স্পট মার্কেটে লেনদেনের ক্ষেত্রে ‘কাম বেনিফিট’ সুবিধা প্রযোজ্য থাকবে।

Responsive Ad Banner

একইসঙ্গে এসব কোম্পানির জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ মার্চ ২০২৬। ফলে ওই দিন সংশ্লিষ্ট শেয়ার ও বন্ডের লেনদেন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

সাধারণত কর্পোরেট ঘোষণা বা লভ্যাংশ প্রাপ্তির লক্ষ্যে বিনিয়োগকারীদের যোগ্যতা নির্ধারণে রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে লেনদেনের ব্যবস্থা রাখা হয়। এ সময় কেনা শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা ঘোষিত সুবিধা পাওয়ার অধিকারী হন।

বাজার বিশ্লেষকরা বলছেন, রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে লেনদেনের এই সময়সীমা বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ। তাই সংশ্লিষ্ট সিকিউরিটিজে লেনদেনের আগে এই সময়সূচি ভালোভাবে বিবেচনা করার পরামর্শ দিচ্ছেন তারা।

Facebook Comments Box

Posted ১২:৫৭ অপরাহ্ণ | বুধবার, ০৪ মার্চ ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com