বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাজারের স্থিতিশীলতা ও সংস্কার নিয়ে বিএসইসিতে আলোচনা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | 2 বার পঠিত | প্রিন্ট

বাজারের স্থিতিশীলতা ও সংস্কার নিয়ে বিএসইসিতে আলোচনা
Responsive Ad Banner

বিশেষ প্রতিনিধি : শেয়ারবাজারের টেকসই উন্নয়ন ও সংস্কার কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনির সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) শীর্ষ কর্মকর্তারা বৈঠক করেছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এ সময় কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ, মো. সাইফুদ্দিন ও সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Responsive Ad Banner

বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সভায় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির ভূমিকা, সামগ্রিক কার্যাবলি, প্রাতিষ্ঠানিক কাঠামো ও সক্ষমতা, পুঁজিবাজারের ইকোসিস্টেম ও নিয়ন্ত্রক কাঠামো, বাজারের উন্নয়নে বিএসইসির বাস্তবায়িত উল্লেখযোগ্য কার্যক্রম ও অর্জিত সাফল্য এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

পাশাপাশি শেয়ারবাজারের সংস্কার ও টেকসই উন্নয়নে সাম্প্রতিক সময়ে বিএসইসির গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিশেষ সহকারীকে অবহিত করা হয়। বৈঠকে তানভীর গনি পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট বিষয়ে নিজের মতামত প্রদান করেন।

উল্লেখ্য, এর আগে গত ১২ এপ্রিল (রবিবার) বিএসইসি কার্যালয় পরিদর্শন করেছিলেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও শেয়ারবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি। ওই দীর্ঘ বৈঠকে তিনি বাজারের স্বার্থে আগামী দিনে সরকারের পক্ষ থেকে সব ধরনের নীতি সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

Facebook Comments Box

Posted ৫:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com