শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি সপ্তাহে ৩ কোম্পানির এজিএম

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | 1 বার পঠিত | প্রিন্ট

চলতি সপ্তাহে ৩ কোম্পানির এজিএম
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: ডিভিডেন্ড অনুমোদনের উদ্দেশ্যে চলতি সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসব এজিএমে কোম্পানিগুলোর পূর্বঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদিত হওয়ার সম্ভাবনা রয়েছে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো—রবি আজিয়াটা, গ্রামীণফোন এবং সিঙ্গার বাংলাদেশ।

Responsive Ad Banner

নিচে কোম্পানিগুলোর এজিএমের তারিখ, সময় ও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো—

২০ এপ্রিল

এদিন সকাল সাড়ে ১০টায় গ্রামীণফোনের এজিএম অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিটির ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে।

কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০৫ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

একইদিন দুপুর আড়াইটায় সিঙ্গার বাংলাদেশের এজিএম অনুষ্ঠিত হবে। এ সভায় বিনিয়োগকারীদের অনুমোদনের মাধ্যমে কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।

২২ এপ্রিল

এদিন বেলা ১১টায় রবি আজিয়াটার এজিএম অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিটির ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১৭.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Facebook Comments Box

Posted ৬:২৬ অপরাহ্ণ | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com