শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২২ জুন ২০২২ | 254 বার পঠিত | প্রিন্ট

সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
Responsive Ad Banner

টানা তিন কার্যদিবস পতনের পর উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজার। আজ ২২ জুন দেশের শেয়ারবাজারে সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬.১৪ পয়েন্ট বা ০.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩১৭.৮০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৫৬ পয়েন্ট বা ০.১৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৮১.৪৭ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ১.৪৬ পয়েন্ট বা ০.০৬ শতাংশ কমেছে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৯৪ কোটি ৩৭ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ৩১ কোটি ৫১ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭২৫ কোটি ৮৮ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৮২ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯৩ টির বা ৫০.৫২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১২৩ টির বা ৩২.২০ শতাংশের এবং ৬৬ টির বা ১৭.২৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১.৪৭ পয়েন্ট বা ০.০৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬০২.৫২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৭ টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১২ টির, কমেছে ১২২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩ টির দর। আজ সিএসইতে ৩৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৪১ অপরাহ্ণ | বুধবার, ২২ জুন ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com