বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সূচক পতন অব্যাহত, লেনদেন কমলেও স্থিতিশীল বাজার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬ | 55 বার পঠিত | প্রিন্ট

সূচক পতন অব্যাহত, লেনদেন কমলেও স্থিতিশীল বাজার
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: আগের দিনের ধারাবাহিকতায় আজও (০৬ জানুয়ারি, ২০২৬) সূচকের পতনের মধ্য দিয়ে দেশের শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। তবে টানা দুই কর্মদিবস সূচক কমলেও সপ্তাহের শুরুতে যে পরিমাণ উত্থান হয়েছিল, তার চেয়ে বেশি পতন হয়নি। ফলে সামগ্রিকভাবে বাজারের অবস্থান এখনো ইতিবাচক বলেই মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

গত ৫ জানুয়ারি, রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক প্রায় ৫৫ পয়েন্ট বেড়েছিল। পরবর্তী দুই দিনে সূচক মোটামুটি ১১ পয়েন্ট কমলেও আগের উত্থান পুরোপুরি পেছনে যায়নি। টাকার অঙ্কে লেনদেন কিছুটা কমলেও তা বাজারে কোনো আতঙ্ক তৈরি করেনি বলে মত বিশ্লেষকদের।

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১.২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৫৩.৬০ পয়েন্টে। একই দিনে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ১.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার ৫.৪৭ পয়েন্টে। অপরদিকে ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ ৮.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৯৫.৫৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ১০৮টির দর বেড়েছে, ২২৭টির দর কমেছে এবং ৫৬টির দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে এদিন মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪৫৪ কোটি ৬৯ লাখ টাকা। আগের কর্মদিবসে যেখানে লেনদেন হয়েছিল প্রায় ৪৮৫ কোটি ৮১ লাখ টাকা। ফলে এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ৩১ কোটি ১২ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ১১ কোটি ৭৪ লাখ টাকা, যা আগের দিনের ৮ কোটি ৬৭ লাখ টাকার তুলনায় বেশি।

আজ সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৪২টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৪টির দর বেড়েছে, ৬৩টির দর কমেছে এবং ১৫টির দর অপরিবর্তিত ছিল।

এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ২২.৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৬১.৯৯ পয়েন্টে। আগের কর্মদিবসে এই সূচক ২০.৭১ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল।

Facebook Comments Box

Posted ৩:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com