বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সূচক উত্থানে স্বাভাবিক ধারায় ফিরল শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ | 79 বার পঠিত | প্রিন্ট

সূচক উত্থানে স্বাভাবিক ধারায় ফিরল শেয়ারবাজার
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : টানা দুই কার্যদিবসের পতনের পর বুধবার (০৭ জানুয়ারি, ২০২৬) সূচকের ঊর্ধ্বগতিতে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। দিনের শুরু থেকেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়তির দিকে ছিল এবং লেনদেন শেষ পর্যন্ত এই ধারা বজায় থাকে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনের পরিমাণও বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দরে ঊর্ধ্বগতি দেখা গেছে। বাজার সংশ্লিষ্টদের মতে, এই ইতিবাচক প্রবণতা অব্যাহত থাকলে সূচক ও লেনদেন আরও উচ্চ পর্যায়ে যেতে পারে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ০৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯২ দশমিক ৬৯ পয়েন্টে। এদিন শরিয়াহ সূচক ডিএসইএস ৩ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯ দশমিক ৩৭ পয়েন্টে। অপরদিকে, ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ ১৭ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯১৩ দশমিক ৩৭ পয়েন্টে।

Responsive Ad Banner

এদিন ডিএসইতে মোট ৩৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৯৩টির শেয়ার দর বেড়েছে, ১৩১টির দর কমেছে এবং ৬৪টির দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে এদিন মোট শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪৬৫ কোটি ৬৮ লাখ টাকা, যা আগের দিনের ৪৫৪ কোটি ৬৯ লাখ টাকার তুলনায় প্রায় ১১ কোটি টাকা বেশি।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার ১২ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১১ কোটি ৭৪ লাখ টাকা।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৯টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে, ৪৬টির দর কমেছে এবং ২৪টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ১০৭ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭৫ দশমিক ২৪ পয়েন্টে। আগের কার্যদিবসে এই সূচক ২২ দশমিক ৬২ পয়েন্ট বেড়েছিল।

Facebook Comments Box

Posted ৪:০৮ অপরাহ্ণ | বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com