বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সূচকের উত্থানে লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ | 207 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানে লেনদেন বেড়েছে
Responsive Ad Banner

আজ (১০ জানুয়ারি) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজার। এদিন শেয়ারবাজারর সব সূচক বেড়েছে। তবে শেয়ারবাজারে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অধিকাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৭৩ পয়েন্ট বা ০.২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২০৫.২৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৬৯ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫.৮০ পয়েন্ট বা ০.২৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫৭.২৩ পয়েন্টে এবং দুই হাজার ১৯৭.৫৮ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৩৩৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৬টির বা ১৯.৬৪ শতাংশের, শেয়ার দর কমেছে ৯৬টির বা ২৮.৫৭ শতাংশের এবং ১৭৪টির বা ৫১.৭৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৪৬২ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১২৭ কোটি ৮৩ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩৩৪ কোটি ৬৯ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৯.৩৮ পয়েন্ট বা ০.১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৩১.১৩ পয়েন্টে। সিএসইতে আজ ১৪৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪১টির দর বেড়েছে, কমেছে ৩৭টির আর ৬৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৩ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com