রবিবার ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিকদার ইন্স্যুরেন্সের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ | 414 বার পঠিত | প্রিন্ট

সিকদার ইন্স্যুরেন্সের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ
Responsive Ad Banner

সিকদার ইন্স্যুরেন্সের আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবে আবেদন আগামী ২১ ডিসেম্বর শুরু হবে। এবং আবেদন চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।

Responsive Ad Banner

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিএসইসির ৮৮২তম কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়।

জানা যায়, ফিক্সড প্রাইস পদ্ধতিতে কোম্পানিটি ১০টাকা মূল্যে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তোলন করবে।

উত্তোলিত অর্থ কোম্পানিটি মেয়াদী আমানত রাখা, শেয়ারবাজারে বিনিয়োগ, ফ্লোর ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যবহার করবে।

২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের নিরিক্ষিত আর্থিক বিবরনী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) (পুন:মূল্যায়ন ছাড়া) ২৮ টাকা ৭৩ পয়সা।

আলোচিত বছরে শেয়ার প্রতি আয় হয়েছে (ইপিএস) ১ টাকা ২২ পয়সা।

আইপিওতে কোম্পানিটি ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে সোনারবাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটি অবলেখকের দায়িত্বও পালন করবে।

আর কোম্পানির নিরীক্ষক হিসেবে আছে জি কিবরিয়া অ্যান্ড কোং চার্টার্ড একাউন্ট্যান্টস।

পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে কোনো প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ না করার শর্ত আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:৫৭ অপরাহ্ণ | বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com