সাবমেরিন ক্যাবলের শেয়ার ইস্যুতে সম্মতি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ | 180 বার পঠিত | প্রিন্ট

সাবমেরিন ক্যাবলের শেয়ার ইস্যুতে সম্মতি
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসিকে পরিশোধিত মূলধন বাড়াতে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জানা গেছে, কোম্পানিটি শেয়ারবাজারে ২ কোটি ২১ লাখ ৩৩ হাজার ৩৩৩টি শেয়ার ছেড়ে ১৬৬ কোটি টাকা উত্তোলন করবে। এজন্য প্রতিটি শেয়ারে মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ টাকা। ফেসভেলু ১০ টাকার সাথে ৬৫ টাকা প্রিমিয়াম নেয়া হবে।

Responsive Ad Banner

সরকার কর্তৃক প্রদত্ত শেয়ারমানি জমার বিপরীতে ইস্যুকৃত উক্ত সম্পূর্ণ শেয়ার বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এর অনুকূলে ইস্যু করা হবে।

এই টাকা দিয়ে কোম্পানিটি ‘আঞ্চলিক সাবমেরিন টেলিকমিউনিকেশনস প্রজেক্ট’ বাস্তবায়ন করবে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:২০ পিএম | বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com