ব্রেকিং >>
ব্রেকিং >>

সাপ্তাহিক লেনদেন তালিকার শীর্ষে জেনেক্স ইনফোসিস

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩ | 299 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লেনদেন তালিকার শীর্ষে জেনেক্স ইনফোসিস
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেন তালিকার শীর্ষে অবস্থান করছে জেনেক্স ইনফোসিস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৮৬ লাখ ৪৯ হাজার ২৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩০০ কোটি ০৯ লাখ ২৩ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১০ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৮৭ লাখ ৯৬ হাজার ৮১৮টিশেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৯ কোটি ২১ লাখ ৪৭ হাজার টাকা।

Responsive Ad Banner

লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৩৮ লাখ ৮৩ হাজার ৩১৩টিশেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪৮ কোটি ৪৮ লাখ ১১ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আমারা নেটওয়ার্ক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ওরিয়ন ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, শাইনপুকুর সিরামিকস, সী পার্ল এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:২১ পিএম | শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com